728

আল্লু অর্জুনকে একঝলক দেখতে গিয়ে নারীর মৃত্যু


  ভারতে বহুল আলোচিত সিনেমা ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ার চলাকালীন হায়দরাবাদের এক পরিবারের জন্য দুঃখের সংবাদ এসেছে। আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানার অভিনীত ছবিটি যখন দেশের বিভিন্ন জায়গায় উৎসবের পরিবেশ সৃষ্টি করছিল, তখন সেখানে ঘটে এক মর্মান্তিক ঘটনা। সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠানে এক নারী পদপিষ্ট হয়ে নিহত হয়েছেন এবং তার ৯ বছরের ছেলে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হায়দরাবাদের আরটিসি ক্রসরোডসের চিক্কদপল্লীর সন্ধ্যা থিয়েটারে অনুষ্ঠিত ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির প্রিমিয়ার চলাকালীন এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। ছবিটি দেখতে ৩৫ বছর বয়সী রেবতী নামের এক নারী তার ৯ বছরের ছেলেকে নিয়ে ওই প্রেক্ষাগৃহে আসেন, যেখানে তিনি পদদলিত হয়ে মারা যান।

এই ঘটনার সময়, রাত সাড়ে ১০টার দিকে, আল্লু অর্জুন এবং সংগীত পরিচালক দেবী শ্রী প্রসাদ প্রেক্ষাগৃহে উপস্থিত হন। তাদের আসার খবর পুলিশ দুই ঘণ্টা আগে জানত না, যার কারণে পুলিশ তৎপরতা গ্রহণ করতে পারেনি। আল্লু অর্জুনকে এক ঝলক দেখার জন্য দর্শকদের মধ্যে বিশাল ভিড় জমে যায় এবং এর মধ্যেই ঘটে দুর্ঘটনাটি।

চিক্কদপল্লী পুলিশ স্টেশনের এসিপি এল রমেশ কুমার রাও জানিয়েছেন যে, ওই রাতের শোতে এত বেশি ভিড় ছিল যে শ্বাসপ্রশ্বাস নেওয়া দুষ্কর হয়ে পড়েছিল। ভিড়ের মধ্যে পদদলিত হয়ে রেবতীকে সিপিআর দেওয়া হয়, এরপর তাকে বিধান নগরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।

এছাড়া, পুলিশ জানায় যে ভিড় নিয়ন্ত্রণে তারা হিমশিম খাচ্ছিল এবং সিনেমা হলের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

No comments:

Powered by Blogger.