728

বিদেশি সংস্থায় নেপালে চাকরি, বছরে বেতন ৪০ লাখ ৪২ হাজার


 হিন্দুকুশ হিমালয় (এইচকেএইচ) অঞ্চলের আটটি আঞ্চলিক সদস্যদেশ নিয়ে গঠিত সংস্থা ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট (আইসিআইএমওডি) কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি লিভিং মাউন্টেইন ল্যাব (এলএমএল) ইউনিটে "আউটরিচ স্পেশালিস্ট" পদে একজন কর্মী নিয়োগ দেবে। বাংলাদেশি প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: আউটরিচ স্পেশালিস্ট
পদসংখ্যা: ১

যোগ্যতা: প্রার্থীকে এনভায়রনমেন্টাল সায়েন্স, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, ক্লাইমেট চেঞ্জ অথবা সংশ্লিষ্ট কোনো বিষয়ে উচ্চতর ডিগ্রি থাকতে হবে। প্রার্থীর কাছে সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, বিশেষ করে আউটরিচ, প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন ও ডেভেলপমেন্ট সেক্টরে। ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপটেশন অথবা বায়োডাইভারসিটি কনজারভেশন সম্পর্কিত অভিজ্ঞতা থাকলে প্রাধান্য দেওয়া হবে। আন্তর্জাতিক দাতা সংস্থা ও আঞ্চলিক স্টেকহোল্ডারদের সঙ্গে কাজের অভিজ্ঞতা থাকা জরুরি। হিন্দুকুশ হিমালয় অঞ্চলের সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের সম্পর্কে ধারণা থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে এবং নেপালি, হিন্দি, উর্দু, মান্দারিন—যেকোনো একটি বা দুটি ভাষা জানা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। হিন্দুকুশ হিমালয় অঞ্চলে ভ্রমণের মানসিকতা থাকা জরুরি।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)
কর্মস্থল: আইসিআইএমওডি হেড অফিস ও এলএমএল, গোদাভারি, কাঠমান্ডু, নেপাল।
বেতন: বার্ষিক বেতন ৩৩,৭২০ মার্কিন ডলার (প্রায় ৪০ লাখ ৪২ হাজার ৮৩৯ টাকা)।

সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, সমন্বয় ভাতা, সন্তান/নির্ভরশীল সদস্য ভাতা, স্বাস্থ্য-জীবন-দুর্ঘটনা বিমা, ১৮ বছরের নিচে অন্তত দুই সন্তানের শিক্ষা ভাতা, সিভিয়ারেন্স পে, ছুটি ও ডে-কেয়ার সুবিধা প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের আইসিআইএমওডির ক্যারিয়ার পেজে উল্লিখিত লিংকে লগইন করে আবেদন করতে হবে। নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্যও ওই লিংকে পাওয়া যাবে।

আবেদনের শেষ তারিখ: ২২ ডিসেম্বর ২০২৪ (নেপাল সময়)।

No comments:

Powered by Blogger.