728

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রোগ্রামার পদের পরীক্ষায় সবাই ফেল


 বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে আইন ও বিচার বিভাগের অধীনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রোগ্রামার (নবম গ্রেড) পদের ব্যবহারিক পরীক্ষায় (স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউট টেস্ট) কোনো প্রার্থী পাস করতে পারেননি।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) দিলাওয়েজ দুরদানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবম গ্রেডের প্রোগ্রামার পদে সরাসরি নিয়োগের জন্য ২০২৩ সালের ২ আগস্ট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, যার ক্রমিক নম্বর-৫২ ছিল।

এই পদে সরাসরি নিয়োগের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা (স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউট টেস্ট) ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। তবে, এই ব্যবহারিক পরীক্ষায় কোনো প্রার্থীই উত্তীর্ণ হতে পারেননি।

No comments:

Powered by Blogger.