728

বিমান বাংলাদেশ এয়ারলাইনসে বড় নিয়োগ, পদ ৫২৫

 বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড জনবল নিয়োগের জন্য সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে ৩টি ক্যাটাগরির পদে মোট ৫২৫ জন নিয়োগ দেয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

১. পদের নাম: গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ৩৮০
যোগ্যতা:

  • স্নাতক ডিগ্রি, সিজিপিএ ৪ এর স্কেলে ২.৮
  • এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রতিটিতে জিপিএ ৫ এর স্কেলে ৩.০ অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে জিপিএ ৪ এর স্কেলে ২.৮
  • 'ও' লেভেলে গড়ে যেকোনো পাঁচটি বিষয়ে এবং 'এ' লেভেলে গড়ে যেকোনো দুটি বিষয়ে ন্যূনতম 'ডি'
  • কম্পিউটার জ্ঞান এবং মাইক্রোসফট ওয়ার্ডে দক্ষতা
  • ইংরেজিতে পারদর্শিতা
    আগের আবেদনকারীরা নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। তাঁরা আগের আবেদনেই পরীক্ষায় অংশ নিতে পারবেন।
    বয়স: ১২ এপ্রিল ২০২৪ তারিখে ৩২ বছর বয়সের নিচে
    চাকরির ধরন: প্রাথমিকভাবে ৩ বছরের চুক্তিভিত্তিক, সন্তোষজনক কর্মক্ষমতার পর স্থায়ী নিয়োগ
    বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা

২. পদের নাম: কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ১০০
যোগ্যতা:

  • স্নাতক ডিগ্রি, সিজিপিএ ৪ এর স্কেলে ২.৮
  • এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রতিটিতে জিপিএ ৫ এর স্কেলে ৩.০ অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে জিপিএ ৪ এর স্কেলে ২.৮
  • 'ও' লেভেলে গড়ে যেকোনো পাঁচটি বিষয়ে এবং 'এ' লেভেলে গড়ে যেকোনো দুটি বিষয়ে ন্যূনতম 'ডি'
  • কম্পিউটার জ্ঞান এবং মাইক্রোসফট ওয়ার্ডে দক্ষতা
  • ইংরেজিতে পারদর্শিতা
    বয়স: ১২ এপ্রিল ২০২৪ তারিখে ৩২ বছর বয়সের নিচে
    চাকরির ধরন: প্রাথমিকভাবে ৩ বছরের চুক্তিভিত্তিক, সন্তোষজনক কর্মক্ষমতার পর স্থায়ী নিয়োগ
    বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা

৩. পদের নাম: অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ৪৫
যোগ্যতা:

  • বাণিজ্য অনুষদে স্নাতক ডিগ্রি, সিজিপিএ ৪ এর স্কেলে ২.৮
  • এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রতিটিতে জিপিএ ৫ এর স্কেলে ৩.০ অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে জিপিএ ৪ এর স্কেলে ২.৮
  • 'ও' লেভেলে গড়ে যেকোনো পাঁচটি বিষয়ে এবং 'এ' লেভেলে গড়ে যেকোনো দুটি বিষয়ে ন্যূনতম 'ডি'
  • কম্পিউটার জ্ঞান
    বয়স: ১২ এপ্রিল ২০২৪ তারিখে ৩২ বছর বয়সের নিচে
    চাকরির ধরন: প্রাথমিকভাবে ৩ বছরের চুক্তিভিত্তিক, সন্তোষজনক কর্মক্ষমতার পর স্থায়ী নিয়োগ
    বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা
  • আবেদন যেভাবে

    আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল অথবা vas.query@teletalk.com.bd ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে।

    আবেদন ফি

    অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য ৩৩৫ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

    আবেদনের সময়সীমা: ৪ থেকে ১৮ ডিসেম্বর ২০২৪, বিকেল ৫টা পর্যন্ত।

No comments:

Powered by Blogger.