ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর বোমা হামলা চালানোর হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে মুম্বাই পুলিশ। হুমকির বার্তায় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সংশ্লিষ্টতার বিষয়টি উঠে এসেছে বলে পুলিশ দাবি করেছে।
মুম্বাই পুলিশের বক্তব্য অনুযায়ী, হুমকির বার্তাটি মুম্বাইয়ের ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠানো হয়েছে। বার্তাটি রাজস্থান রাজ্যের আজমির শরিফ থেকে এসেছে। বার্তাটি পাঠানো ব্যক্তিকে চিহ্নিত করতে পুলিশ সেখানে একটি দল পাঠিয়েছে এবং এ ঘটনায় একটি এফআইআর দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, সাধারণত তাদের কাছে আসা হুমকির বেশিরভাগ বার্তা মাদকাসক্ত বা মানসিকভাবে অসুস্থ ব্যক্তিদের কাছ থেকে আসে। এছাড়া, বেশিরভাগ বার্তা মুম্বাই পুলিশের হোয়াটসঅ্যাপ নম্বরে আসে, যা মুম্বাইয়ের ট্রাফিক পুলিশ কর্তৃক হেল্পলাইন হিসেবে ব্যবহৃত হয়।

No comments: